News71.com
 Bangladesh
 16 Sep 22, 10:52 PM
 165           
 0
 16 Sep 22, 10:52 PM

শেখ হাসিনা একজন বলিষ্ঠ নেত্রী।।রেলমন্ত্রী

শেখ হাসিনা একজন বলিষ্ঠ নেত্রী।।রেলমন্ত্রী

নিউজ ডেস্কঃ শেখ হাসিনা এই দেশের একজন বলিষ্ঠ নেত্রী বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এমপি। পঞ্চগড়ে বোদার ময়দানদীঘি এলাকায় এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের আয়োজনে সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী। তিনি বলেন, আজকে শেখ হাসিনা ১৫ বছর ক্ষমতায় আছে। দেশে শতভাগ বিদ্যুৎ হয়েছে। খাদ্যের কোনো অভাব নেই। এক কোটি পরিবারকে কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য দেয়া হচ্ছে। এছাড়া ৫০ লাখ পরিবারকে দেয়া হচ্ছে ১৫ টাকা কেজি দরে চাল। তাহলে মানুষ কেন শেখ হাসিনাকে আবার ভোট দেবে না প্রশ্ন রেখে রেলমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা তো মানুষের কোনো ক্ষতি করেনি। শেখ হাসিনা তো মানুষের অবস্থার পরিবর্তন করছে, উন্নতি করছে। এটা শুধু আমরা নই আপনারা অনুভব করছেন, আন্তর্জাতিকভাবে সেই স্বীকৃতিটা তারাও দিচ্ছে।’ নুরুল ইসলাম সুজন বলেন, বিএনপি যখন ভোটে হেরে যায়, তারা তখন বিভ্রান্তি ছড়ায়, ধোঁকাবাজি করে, এটাই হলো বিএনপির সন্ত্রাসের রাজনীতি। বাংলাদেশের মানুষ চায় না আবার সেই সন্ত্রাস ফিরে আসুক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন