
নিউজ ডেস্কঃ সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, ২০১৬ সালের ২৭ নভেম্বর 'ভ্রমণকন্যা-Travelettes of Bangladesh' সংগঠনের যাত্রা শুরু হয়। এটি বাংলাদেশের প্রথম নারী ভ্রমণমূলক সংগঠন। ভ্রমণের পাশাপাশি তারা বাংলাদেশের ৬৪ জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মুক্তিযুদ্ধ, আত্মরক্ষা কৌশল, নারীর স্বাস্থ্য, বাল্যবিবাহ রোধ, বয়ঃসন্ধিকালীন সমস্যা প্রভৃতি বিষয়ে সচেতনতায় কাজ করে যাচ্ছে। প্রতিমন্ত্রী শনিবার (১৭ সেপ্টেস্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে 'ভ্রমণকন্যা-Travelettes of Bangladesh' এর 'Gender Equity & Empowerment Program (GEEP)' এর বর্ষপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী দিনে আয়োজিত ''Leadership Boot-camp & Peace Concert 1.0" অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলনে, বর্তমান সরকারও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নারীর ক্ষমতায়নে বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ ও তা বাস্তবায়ন করে যাচ্ছে। এর ফলস্বরূপ আজ প্রশাসন, পুলিশ, স্বাস্থ্যসেবা, ব্যাংক-বীমা, আদালত সহ সর্বস্তরে পুরুষের পাশাপাশি নারীরা সমানতালে কাজ করে যাচ্ছে। ভ্রমণকন্যা'র এ ধরনের সময়োপযোগী ও সাহসী উদ্যোগের জন্য তাদের সাধুবাদ জানাই। সাহসী পদক্ষেপে নারীদের এগিয়ে যেতে হবে।