News71.com
 Bangladesh
 18 Sep 22, 03:44 PM
 247           
 0
 18 Sep 22, 03:44 PM

লন্ডনে শেখ হাসিনার সঙ্গে লেবার পার্টি প্রধানের সাক্ষাৎ।।

লন্ডনে শেখ হাসিনার সঙ্গে লেবার পার্টি প্রধানের সাক্ষাৎ।।

নিউজ ডেস্কঃ  যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির বিরোধী দলের নেতা এবং লেবার পার্টির প্রধান স্যার কেয়ার স্টারমার। শনিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে লন্ডনের ক্ল্যারিজ হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সাক্ষাৎকালে শেখ হাসিনা এবং কেয়ার স্টারমার রোহিঙ্গা সংকট, দুই দেশের সম্পর্ক, বাণিজ্য ও সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় লেবার পার্টির প্রধান দুই দেশের মধ্যেকার সুসম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যেকার সম্পর্ক চমৎকার। ব্রিটিশ-বাংলাদেশ অভিবাসীদের দ্বারা এই বন্ধন আরও শক্তিশালী হয়েছে। ব্রিটেনের সদ্য প্রয়াত রাণী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে চার দিনের সফরে লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাণীর মৃত্যুতে তার গভীর সমবেদনার কথা পুর্নব্যক্ত করেন। রাণীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দেন স্টারমার। সাক্ষাতকালে লেবার পার্টি থেকে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার হ্যারল্ড উইলসনের সঙ্গে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বৈঠক এবং ব্যক্তিগত সম্পর্কের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও লেবার পার্টির প্রধান কেয়ার স্টারমার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন