News71.com
 Bangladesh
 18 Sep 22, 03:49 PM
 223           
 0
 18 Sep 22, 03:49 PM

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৪

নিউজ ডেস্কঃ  রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৫৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন বলেন, আসামিদের কাছ থেকে ৩ হাজার ৪৯৭ পিস ইয়াবা, ৪২ গ্রাম হিরোইন, ২৭ কেজি ৬০০ গ্রাম গাঁজা ও ২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন