News71.com
 Bangladesh
 18 Sep 22, 03:51 PM
 252           
 0
 18 Sep 22, 03:51 PM

বগি লাইনচ্যুত, ময়মনসিংহ-চট্টগ্রাম-নেত্রকোনার রেল যোগাযোগ বিচ্ছিন্ন।।

বগি লাইনচ্যুত, ময়মনসিংহ-চট্টগ্রাম-নেত্রকোনার রেল যোগাযোগ বিচ্ছিন্ন।।
নিউজ ডেস্কঃ ময়মনসিংহে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাছিরাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।  এতে বন্ধ রয়েছে ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম-নেত্রকোনা ও জারিয়ার রেল যোগাযোগ।  রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহ মহানগরের শম্ভুগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মির্জা মোহাম্মদ মুক্তা বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি বলেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী নাছিরাবাদ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকাগামী হাওর এক্সপ্রেস শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনে এবং ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়াগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আটকে আছে। এতে ভোগান্তিতে পড়েছেন এ রেলপথের যাত্রীরা। তিনি আরও জানান, খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন এসে বগিটি উদ্ধারের চেষ্টা করছে। উদ্ধার কাজ শেষ হলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এর আগে শনিবার (১৭ সেপ্টেম্ব) দুপুরে নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের এসএলআর (মালবাহী-যাত্রীবাহী) বগি এ রুটে লাইনচ্যুত হয়। 
 
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন