News71.com
 Bangladesh
 18 Sep 22, 11:05 PM
 122           
 0
 18 Sep 22, 11:05 PM

দেশের গণমাধ্যম স্বাধীনতা ভোগ করতে পারছে না।।জিএম কাদের

দেশের গণমাধ্যম স্বাধীনতা ভোগ করতে পারছে না।।জিএম কাদের
নিউজ ডেস্কঃ  জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, যে দেশের গণমাধ্যম যতটা স্বাধীন, সে দেশের গণতন্ত্র ততটাই শক্তিশালী। একটি দেশের গণমাধ্যমের স্বাধীনতা দেখে সহজেই বোঝা যায়, সে দেশের গণতন্ত্রের হাল হকিকত। দেশের গণমাধ্যম স্বাধীনতা ভোগ করতে পারছে না।  রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় সাংবাদিক ঐক্য (এনইউজে) নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। জাপা চেয়ারম্যান সেন্টার ফর গর্ভনেন্স স্টাডিজ সিজিএসের তথ্য উল্লেখ করে বলেন, গেল ২ বছরে ডিজিটাল নিরাপত্তা আইনে ১০৮টি মামলায় ২০৮ জন সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে। এতে প্রমাণ হয় ডিজিটাল সিকিউরিটি আইন তৈরি হয়েছে গণমাধ্যমের কণ্ঠরোধ করতে। এ কালো আইন অবিলম্বে সংশোধন করা জরুরি। সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদনের তারিখ পিছিয়েছে ৯১ বার। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীতে খুন হন সাংবাদিক দম্পতি সাগর-রুনি। ১০ বছর অতিবাহিত হলেও এখনও সাগর-রুনি হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা চাই সাগর-রুনিসহ সব সাংবাদিক নির্যাতনের বিচার হোক। 
 
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন