News71.com
 Bangladesh
 18 Sep 22, 11:11 PM
 137           
 0
 18 Sep 22, 11:11 PM

মিয়নমার সীমান্তে বর্ডার গার্ড যথেষ্ট শক্তিশালী।। স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়নমার সীমান্তে বর্ডার গার্ড যথেষ্ট শক্তিশালী।। স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, মিয়ানমার সীমান্তে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যথেষ্ট শক্তিশালী। তারা আধুনিক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত রয়েছে এবং মনোবল শক্ত আছে। রোববার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে মিয়ানমার সীমান্তে সংঘাতের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মিয়ানমারের ঔদ্ধত্যে বাংলাদেশ কীভাবে জবাব দেবে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, এর ভেতরের কাহিনীগুলো আপনারা সবাই জানেন। তারা এগুলো যে করছে তার ভেতরেই একটি কাহিনী আছে, আপনারা লক্ষ্য করবেন। তাদের সীমানা পেড়িয়ে আমাদের সীমানায় তাদের গোলাবারুদ আসছে। আমাদের এখানে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠী যারা একদম জিরো লাইনে অবস্থান করছিল, সে এলাকার ক্যাম্পের ভেতরে যে গোলাবারুদ গুলো এসে পড়ে, এর মধ্যে দুটো বিস্ফোরিত হয়েছে। এতে একজন নিহত হয়েছে এবং কয়েকজন আহত হয়েছে। তিনি বলেন, আমাদের বিজিবি কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিপিকে। এখানেই আমরা খ্যান্ত নই, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও তাদের কড়া প্রতিবাদ জানানো হয়েছে। মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে আমাদের আপত্তির কথা জানিয়ে দেওয়া হয়েছে। আমাদের প্রধানমন্ত্রীও এ বিষয়ে ওয়াকিবহাল আছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন