News71.com
 Bangladesh
 18 Sep 22, 11:13 PM
 143           
 0
 18 Sep 22, 11:13 PM

মিয়ানমারের গোলা আমাদের এখানে যেন না পড়ে।।রাষ্ট্রদূতকে সতর্ক বার্তা 

মিয়ানমারের গোলা আমাদের এখানে যেন না পড়ে।।রাষ্ট্রদূতকে সতর্ক বার্তা 
নিউজ ডেস্কঃ  পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম জানিয়েছেন, মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ লিপি দিয়েছি। সীমান্তে যেসব ঘটনা ঘটছে, সেগুলোর পুনারাবৃত্তি না হয়, সেজন্য তাদের ডেকে সতর্ক করেছি।  মিয়ানমারে কী হচ্ছে, সেটা দেখা আমাদের দায়িত্ব না৷ সেটা দেখার দায়িত্ব তাদের। মিয়ানমারের গোলা আমাদের এখানে যেন না পড়ে, সেটা বলা হয়েছে।  সীমান্তে মিয়ানমারের মর্টারশেল নিক্ষেপের ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে  তলবের বিষয়ে রোববার (১৮ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।    মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে তলবের বিষয়ে খুরশেদ আলম বলেন,  বাংলাদেশ একটি শান্তিকামী রাষ্ট্র, অনেকদিন ধরেই আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি। আমরা তাদের বলেছি, আপনারা আপনাদের সমস্যার সমাধান করুন, যাতে আমাদের এখানে  কোনো রক্তারক্তি না হয়। তিনি বলেন, আমরা আমাদের সব এজেন্সির সঙ্গে সভাও করেছি। বিজিবি ও কোস্টগার্ডকে সজাগ থাকতে নির্দেশনা দিয়েছি। কোনো রোহিঙ্গা যেন বাংলাদেশে না ঢোকে সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে বলেছি। খুরশেদ আলম বলেন, প্রতিবেশী রাষ্ট্রকে নিয়মমাফিক যা করা যায়, আমরা দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে সেটাই করছি। আমাদের কোনো দুর্বলতা নেই, শক্ত অবস্থান থেকেই তাদের সতর্ক করেছি। আমরা চেষ্টা করছি, আসিয়ান দেশগুলোর কূটনীতিকদেরও বিষয়টি অবহিত করতে। তাদেরকে ব্রিফ করা হবে।
 
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন