News71.com
 Bangladesh
 18 Sep 22, 11:28 PM
 171           
 0
 18 Sep 22, 11:28 PM

প্রধানমন্ত্রী প্রচেষ্টা অব্যাহত রেখেছেন, রোহিঙ্গাদের ফিরতেই হবে।। মেয়র লিটন

প্রধানমন্ত্রী প্রচেষ্টা অব্যাহত রেখেছেন, রোহিঙ্গাদের ফিরতেই হবে।। মেয়র লিটন

নিউজ ডেস্কঃ  আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। বর্তমানে মিয়ানমারের ভেতরে যে ঘটনাগুলো ঘটছে। এটি তাদের বিষয় হলেও আমাদের কথা বলতে হচ্ছে, তার কারণ সেটি আমাদেরকেও ক্ষতিগ্রস্ত করছে। আমরা জানি, মিয়ানমার থেকে ১২ লাখ মানুষ বাংলাদেশে এসেছে, সেটি সংখ্যায় প্রতিনিয়তই বাড়ছে। তারা বিয়ে করছে, তাদের সন্তান হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী ভাসানচরে চমৎকার পরিবেশে প্রায় এক লাখ মানুষের থাকার ঘরবাড়ি তৈরি করে দিয়েছেন। তবে তাদের ফিরতেই হবে। রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত ‘শেখ হাসিনার বৈশ্বিক ভাবমূর্তি: প্রসঙ্গ রোহিঙ্গা প্রত্যাবাসন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে খায়রুজ্জামান লিটন এ কথা বলেন তিনি। মেয়র বলেন, উন্নত বিশ্ব বিশেষ করে ইতালি, গ্রিস অথবা ফ্রান্স-এসব দেশে যখন ভূমধ্যসাগর পাড়ি দিয়ে নানা দেশের মানুষ বিভিন্নভাবে চোরাই পথে প্রবেশ করতে যায়, তখন তারা হয় ডুবে মারা যায়, না হলে ধরে পড়ে যায়। ধরা পড়লে তাদের ওপরে অবর্ণনীয় যন্ত্রণা-কষ্ট নেমে আসে। তাদের মতো উন্নত দেশও কিন্তু পাঁচশ, হাজার বা ১০ হাজার মানুষকে আশ্রয় দিতে চায় না, অস্বীকার করে। অথচ আমাদের দেশে প্রায় ১২ লাখ মানুষ চলে এসেছে, এখন এই সংখ্যা আরও বাড়ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন