News71.com
 Bangladesh
 18 Sep 22, 11:32 PM
 210           
 0
 18 Sep 22, 11:32 PM

স্বাধীনতা যুদ্ধের প্রথম বুলেট ছোড়ে পুলিশ।। ডিআইজি হাবিব

স্বাধীনতা যুদ্ধের প্রথম বুলেট ছোড়ে পুলিশ।। ডিআইজি হাবিব
নিউজ ডেস্কঃ  ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেছেন, স্বাধীনতার পক্ষে প্রথম বুলেটটি ছুড়েছিল পুলিশ, জীবনও দিয়েছিল পুলিশ। স্বাধীনতা যুদ্ধে পুলিশের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণে বলেছিলেন, যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। সেটিতে প্রথম সাড়া দিয়েছিল বাংলাদেশ পুলিশ। রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আয়োজিত মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ শীর্ষক গ্রন্থের পাঠ উন্মোচন উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এই পুলিশ কর্মকর্তা। পাঞ্জেরি পাবলিকেশন লি. এর সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। ডিআইজি হাবিবুর রহমান বলেন, পুলিশে যোগ দেওয়ার পর আমার ইচ্ছে হয়েছিল বাহিনীর ইতিহাস জানতে। তখন দেখেছি, পুলিশের একটি গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। বিশেষ করে পাকিস্তান আমলেও বাঙালি পুলিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহযোগিতা করেছে। আমাদের গবেষণায় উঠে এসেছে, পুলিশের প্রতি বঙ্গবন্ধুর আস্থা, বিশ্বাস বেশি ছিল। তিনি (বঙ্গবন্ধু) যখন বিভিন্ন আন্দোলন সংগ্রামে যেতেন, সেখানে বর্তমান এসবি পুলিশ (তৎকালীন ডিআইবি পুলিশ) তাকে সহযোগিতা করত। পেশাগত কাজের ফাঁক ফোকর দিয়েও সহযোগিতা করেছে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিশ্লেষণ করলেও দেখা যাবে, অনেকগুলো দিকে পুলিশ এগিয়ে আছে। পুলিশের ওয়্যারলেস মেসেজের মাধ্যমেই জানা যায়, স্বাধীনতা যুদ্ধের বুলেট দিয়ে জবাব দিয়েছে এই বাহিনী। যে খবর সারাদেশে পৌঁছে যায়।
 
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন