News71.com
 Bangladesh
 19 Sep 22, 10:16 PM
 134           
 0
 19 Sep 22, 10:16 PM

সীমান্তে মর্টার শেল নিক্ষেপ করছে বিদ্রোহী বাহিনী।। মিয়ানমারের দাবি

সীমান্তে মর্টার শেল নিক্ষেপ করছে বিদ্রোহী বাহিনী।। মিয়ানমারের দাবি

নিউজ ডেস্কঃ  ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো দাবি করেছেন, মিয়ানমারের বিদ্রোহী দলগুলো ভারী কামানের গোলা এবং মর্টার শেল নিক্ষেপ করছে, যার মধ্যে কিছু বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে এসে পড়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলে দেশটির রাষ্ট্রদূত এমন দাবি করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়ার মহাপরিচালক নাজমুল হুদা মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেন। তলবের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দেয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, মিয়ানমার থেকে মর্টার শেল ছোড়া, বিমান থেকে গুলি এবং আকাশসীমা লঙ্ঘনের জন্য দেশটির কাছে তীব্র প্রতিবাদ জানায় বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশের ভূখণ্ডের অভ্যন্তরে মিয়ানমার থেকে গোলাগুলির বিস্ফোরণ ঘটিয়ে মানুষের প্রাণহানি, বাংলাদেশের অভ্যন্তরে জনগণ ও সম্পত্তির নিরাপত্তা ও নিরাপত্তাকে বিঘ্নিত করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের রাষ্ট্রদূতের কাছে একটি প্রতিবাদ নোটও হস্তান্তর করেছে। মিয়ানমারের রাষ্ট্রদূত বাংলাদেশের ভূখণ্ডে একাধিক মর্টার শেল নিক্ষেপের কথা স্বীকার করেছেন। তবে দাবি করেছেন যে, তাদের বিদ্রোহী দলগুলো ভারী কামান এবং মর্টার শেলগুলো নিক্ষেপ করছে, যার মধ্যে কিছু বাংলাদেশের ভূখণ্ডের ভেতর এসে পড়েছে।

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন