News71.com
 Bangladesh
 19 Sep 22, 10:27 PM
 130           
 0
 19 Sep 22, 10:27 PM

ঢাকায় মাদকবিরোধী অভিযানে ৩৮ জন আটক।।

ঢাকায় মাদকবিরোধী অভিযানে ৩৮ জন আটক।।

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৩৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন বলেন, আসামিদের কাছ থেকে ৯ হাজার ৭৪৫ ইয়াবা, ১৫ গ্রাম ২৩০ পুরিয়া হেরোইন, ১৮ কেজি ২৯০ গ্রাম গাঁজা ও ১৫৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন