News71.com
 Bangladesh
 19 Sep 22, 10:55 PM
 125           
 0
 19 Sep 22, 10:55 PM

বরগুনায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে।। 

বরগুনায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে।। 

নিউজ ডেস্কঃ বরগুনা-বাকেরগঞ্জ সড়কে ঢাকা-বরগুনা রুটের বাস চলাচল করতে না দেওয়ার বরগুনায় চলছে বাস ধর্মঘট। আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকাসহ দূরপাল্লার যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি কোনো । এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগীর স্বজন ও যাত্রীরা। এদিকে ধর্মঘটে বাস চলাচল বন্ধ থাকায় চাকরিজীবীসহ সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার পরিবহন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক এ কে আজাদ বাবলু। তিনি বলেন, প্রতিদিন ঢাকা-বরগুনা রুটে শতাধিক যাত্রীবাহী বাস চলাচল করে। এখনও বরগুনায় ঢুকতে দিচ্ছে না ঢাকার কোনো বাস। পুরো মাসব্যাপী চলতে থাকা রূপাতলী-বাকেরগঞ্জ বাসমালিক সমিতির স্বেচ্ছাচারিতায় চরম দুর্ভোগে পড়েছেন বরগুনার যাত্রীরা। কোনো ফেরি ছাড়া সুগম এই বাকেরগঞ্জ-বরগুনা আঞ্চলিক মহাসড়কটি বরগুনা জেলা শহরে প্রবেশের একমাত্র পথ। বিগত কয়েক বছর ধরে এই রুটেই নিয়মিত ঢাকা-বরগুনার বাস চলে আসছিল।  পুরো আগস্ট মাস ধরে রূপাতলী, বাকেরগঞ্জ ও পটুয়াখালী বাসমালিক সমিতি সিন্ডিকেট করে রুট পারমিটের অজুহাত তুলে বাকেরগঞ্জ-বরগুনা রুটে বাস প্রবেশ করতে দিচ্ছে না। প্রবেশ করতে গিয়ে প্রায়ই লাঞ্ছনার শিকার হচ্ছেন বাসচালকরা। শারীরিকভাবে লাঞ্ছনার পাশাপাশি কান ধরিয়ে যাত্রীদের সামনে চরম অপমান করার অভিযোগও করেন বাসচালকরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন বরগুনার বাসযাত্রীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন