
নিউজ ডেস্কঃ সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২০২২-২৩ অর্থ বছরে ১০৪০ কোটি টাকা বাজেট ঘোষণা হচ্ছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নগরের একটি অভিজাত কনভেনশন হল বাজেট ঘোষণা শুরু হয়েছে। প্রস্তাবিত বাজেটে ১০৪০ কোটি ২০ লাখ ৪৩ হাজার টাকা আয় ও সমপরিমাণ ভেতরে বাজেট প্রণয়ন করা হচ্ছে। বাজেটে আয়ের খাতগুলোর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে হোল্ডিং ট্যাক্স ৪৫ কোটি দুই লাখ ২৮ হাজার টাকা। এছাড়া বাজেটে সর্বাধিক ব্যয়ের খাত ধরা হয়েছে রাজস্ব খাতে ৯০ কোটি ৪২ লাখ ৭৫ হাজার টাকা।