News71.com
 Bangladesh
 19 Sep 22, 11:45 PM
 151           
 0
 19 Sep 22, 11:45 PM

রানির শেষকৃত্যে যোগ দিলেন প্রধানমন্ত্রী।।

রানির শেষকৃত্যে যোগ দিলেন প্রধানমন্ত্রী।।
নিউজ ডেস্কঃ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানা উপস্থিত আছেন। লন্ডনের ওয়েস্টমিনস্টার হলে কয়েকদিন শায়িত থাকার পর সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোর থেকে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ব্রিটেনের প্রয়াত রানিকে চিরবিদায় দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। প্রথমে ওয়েস্টমিনস্টার হল থেকে রানির কফিন ওয়েস্টমিনস্টার অ্যাবেতে নেওয়া হয়। সেখানে কয়েক হাজার লোকের উপস্থিতিতে ধর্মীয় প্রার্থনা হয়েছে। রানিকে সম্মান জানানোর বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রানির মরদেহ উইন্ডসর ক্যাসেলে নেওয়া হবে এবং সেখানে আরেকটি প্রার্থনার পর পারিবারিকভাবে রানিকে সমাহিত করা হবে। বৃটিশ রাজপরিবার ছাড়াও ইউরোপের বিভিন্ন রাজপরিবারের সদস্যরা এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস, কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ডসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন।
 
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন