News71.com
 Bangladesh
 19 Sep 22, 11:47 PM
 123           
 0
 19 Sep 22, 11:47 PM

মিডিয়াতে আ. লীগের চেয়ে বিএনপির ‘কাভারেজ’ বেশি।।কাদের

মিডিয়াতে আ. লীগের চেয়ে বিএনপির ‘কাভারেজ’ বেশি।।কাদের

নিউজ ডেস্কঃ  মিডিয়াতে আওয়ামী লীগের চেয়ে বিএনপিকে বেশি কাভারেজ (সম্প্রচার) দেওয়া হয় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ বিষয়ে মিডিয়ার সঙ্গে কথা বলা উচিত বলেও তিনি তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সম্পদকমণ্ডলীর সঙ্গে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর নেতাদের যৌথসভায় এ কথা বলেন ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওবায়দুল কাদেরের সভাপতিত্ব এ যৌথসভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যেসব মিডিয়া, গণমাধ্যম বিএনপি নেতাদের কাভারেজ দেয়, তারা কী আচরণ করছে? আওয়ামী লীগের বড় বড় নেতাদের কী কাভারেজ দেয় বিভিন্ন মিডিয়া, গণমাধ্যম? এত মিডিয়া তো শেখ হাসিনাই দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন