News71.com
 Bangladesh
 19 Sep 22, 11:49 PM
 131           
 0
 19 Sep 22, 11:49 PM

ফেব্রুয়ারিতে জাবির ষষ্ঠ সমাবর্তন।।জাবি উপাচার্য

ফেব্রুয়ারিতে জাবির ষষ্ঠ সমাবর্তন।।জাবি উপাচার্য

নিউজ ডেস্কঃ আগামী ফেব্রুয়ারি মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ষষ্ঠ সমাবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম। সোমবার (১৯ সেপ্টেম্বর) উপাচার্য গণমাধ্যমকে এ তথ্য জানান।এর আগে রোববার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সিন্ডিকেটের এক বিশেষ সভায় সমাবর্তন আয়োজনের জন্য অনুমোদন দেওয়া হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, সিন্ডিকেটে আলাপ হয়েছে। আমরা এই সপ্তাহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে চিঠি লিখবো। উনি অনুমতি দিলে আমরা সে সময় অনুযায়ী সমাবর্তন আয়োজন করবো। সমাবর্তন আয়োজনের দাবি শিক্ষার্থীদের দীর্ঘদিনের। আমরা সেটা বিবেচনা করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাবর্তন আয়োজনের চিন্তা করছি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, গতকাল সিন্ডিকেটে সমাবর্তন করার সিদ্ধান্ত হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে সমাবর্তন আয়োজন করা হবে। আমরা এই সপ্তাহে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরকে চিঠি লিখবো। উনি অনুমোদন দিলে আমরা পরবর্তী পদক্ষেপ নেবো এবং সমাবর্তন আয়োজন কমিটি করবো। এরপর সমাবর্তন আয়োজন কমিটি বাকি কার্যক্রম পরিচালনা করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন