News71.com
 Bangladesh
 19 Sep 22, 11:53 PM
 217           
 0
 19 Sep 22, 11:53 PM

পাকিস্তানই ভালো ছিল বলা ফখরুলের বিরুদ্ধে মামলা হওয়া উচিত।।তথ্যমন্ত্রী

পাকিস্তানই ভালো ছিল বলা ফখরুলের বিরুদ্ধে মামলা হওয়া উচিত।।তথ্যমন্ত্রী

 নিউজ ডেস্কঃ  ‘পাকিস্তানই ভালো ছিল’ কথাটি বলার কারণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মামলা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বঙ্গবন্ধুর ‘জন্ম শতবর্ষে সংসদে ভাষণ’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা প্রধানমন্ত্রীর ভারত সফরকে বিএনপির হতাশাজনক মনে করা ও তাদের হতাশা থেকে আন্দোলনে নামার বিষয়টি কীভাবে দেখছেন প্রশ্ন করেন মন্ত্রীকে। উত্তরে ড. হাছান মাহমুদ বলেন, প্রথমতো বিএনপির সব কিছুতেই হতাশা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পাকিস্তানি ভালো ছিল। অতএব তাদের বাংলাদেশ নিয়েই হতাশা। আমিতো মনে করি তার এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিরুদ্ধে মামলা হওয়া দরকার। তিনি কীভাবে বলেন পাকিস্তান আমল ভালো ছিল বা পাকিস্তান ভালো ছিল? তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এ বিষয়ে ভারতের মান্যবর রাষ্ট্রদূতও একই কথা বলেছেন। যে কারণে তারা (বিএনপি) আরও হতাশ হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন