News71.com
 Bangladesh
 20 Sep 22, 12:00 AM
 159           
 0
 20 Sep 22, 12:00 AM

বাংলাদেশকে পাকিস্তান বানাতে দেব না।। ওবায়দুল কাদের

বাংলাদেশকে পাকিস্তান বানাতে দেব না।। ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ বাংলাদেশকে পাকিস্তান বানাতে দেওয়া হবে না এটাই আজকের দিনে আওয়ামী লীগের শপথ বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জাতীয়তাবাদীরা আবারও বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় উল্লেখ করে, মির্জা ফখরুলের বক্তব্যে বিএনপির মনের কথা বেরিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।সোমবার (১৯ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং সহযোগী সংগঠনগুলোর নেতাদের সঙ্গে যৌথ সভায় ওবায়দুল কাদের এসব কথা জানান। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথ সভায় সভাপতিত্ব করেন তিনি। সভার শুরুতে দেওয়া বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, বিএনপির ফখরুল সাহেব বলেছেন পাকিস্তান আমলেই ভালো ছিলাম। তাদের মনের কথা বেরিয়ে গেছে। এই জাতীয়তাবাদীরা আবারও বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। আমরা আমাদের প্রিয় জন্মভূমিকে পাকিস্তান বানাতে দেব না। এটাই আমাদের আজকের দিনের শপথ, আমরা এই শপথ করছি। আবার বলে পাকিস্তানের নাম শুনলে আমাদের গাত্রদাহ হয়। হ্যা, ফখরুল সাহেব পাকিস্তানের নাম শুনলে তো আমাদের গাত্রদাহ হবেই। পকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা এ দেশকে স্বাধীন করেছি। পাকিস্তানের প্রতি আপনার এতো পেয়ার কেন ফখরুল সাহেব। তাহলে তো এটাই প্রমাণ হয় ৭১-এর বদলা নিতে জিয়ারউর রহমান ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যা করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন