নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফের বিএনপি নেতাকর্মীদের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। কয়েকজনকে পিটিয়ে আহতও করা হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। অপর দিকে, ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদুর রহমানসহ ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত দেড়শ বিএনপি সমর্থকের বিরুদ্ধে মামলা করেছেন এক ছাত্রলীগ নেতা। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলা ও মোটরসাইকেল ভাংচুরের অভিযোগ এনে রূপগঞ্জ থানায় মামলাটি করেন ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক হানিফ মিয়া। মামলার আসামিরা হলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাসুদুর রহমান, মাসুম, সাহাবুদ্দিন, ওমাইনি, বাবু, শিশির, রনি হাসান মাটি, সাব্বির, রাতুল, আলামিন। মামলার পর থেকেই নেতাকর্মীসহ বিএনপি সমর্থকরা গ্রেফতার আতঙ্কে রয়েছে। অনেকেই এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন।
08:10 PM