News71.com
 Bangladesh
 20 Sep 22, 12:08 AM
 160           
 0
 20 Sep 22, 12:08 AM

কোনো বিদেশি সন্ত্রাসীকে দেশে আশ্রয় দেবো না।।স্বরাষ্ট্রমন্ত্রী

কোনো বিদেশি সন্ত্রাসীকে দেশে আশ্রয় দেবো না।।স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্কঃ  বিদেশের কোনো বিচ্ছিন্ন বাহিনী বা সংগঠনের কোনো সন্ত্রাসীকে বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ‘এটিইউ,র‌্যাব, ডিএমপির সিটিটিসি সবাই মিলে আমরা জঙ্গিবাদ মোকাবিলা করেছি। যারা জঙ্গিবাদের পথে রেডিকালাইজড হয়েছে তাদের কাউন্সিলিং করা হচ্ছে।’ সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরার (আইসিসিবি) ৪ নম্বর হলে আয়োজিত অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমরা মনে করি এটি একটি অসাম্প্রদায়িক দেশ। আমরা সেই জায়গায় কাজ করছি। আমরা সেটা পেরেছি বলে বিশ্বে আমরা মডেল হয়েছি। ভারতের প্রধানমন্ত্রী আমাকে ডেকে বলেছেন, আমরা জঙ্গি দমনে অভুতপূর্ব কাজ করেছি। আমরা এখানে কখনও জঙ্গি ও সন্ত্রাসীদের আশ্রয় দেবো না। বিদেশি কোনো সন্ত্রাসীকেও আশ্রয় দেবো না।' স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে। বর্তমান আইজিপি বেনজীর আহমেদ একবার আমাকে বগুড়াতে নিয়ে গেলেন, দেখলাম এক জঙ্গিকে তার মা র‌্যাবের হাতে তুলে দিল। সবার প্রচেষ্টায় আজকে আমরা এই জায়গায় এসেছি।'
 
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন