News71.com
 Bangladesh
 20 Sep 22, 09:52 AM
 690           
 0
 20 Sep 22, 09:52 AM

ব্রহ্মপুত্রে নৌকা ডুবি।। দুই শিশু-কিশোর নিখোঁজ

ব্রহ্মপুত্রে নৌকা ডুবি।। দুই শিশু-কিশোর নিখোঁজ

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে দুই শিশু-কিশোর নিখোঁজ হয়েছে। এ ঘটনায় জীবিত উদ্ধার আরও ৫ শিশু-কিশোরের অবস্থা গুরুতর। সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচূড়া গ্রাম সংলগ্ন ব্রহ্মপুত্র নদে এই ঘটনা ঘটে।নিখোঁজ দুই শিশু ও কিশোর হলো- চরশাঁখচড়া গ্রামের মনির মিয়ার ছেলে ইয়াছিন (৭) ও রাহাতের ছেলে সিফাত (১৬)। স্থানীয়রা জানান, বিকেলে চরশাঁখচূড়া গ্রামের একদল শিশু-কিশোর একটি ডিঙি নৌকায় চড়ে স্থানীয় সাহেবের চরে নৌকা বাইচ দেখতে রওনা হয়। কিন্তু নৌকাটি কিছু দূর যেতেই ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শিশু ইয়াছিন ও কিশোর সিফাত নিখোঁজ হয়। এ ঘটনায় চরশাঁখচূড়া গ্রামের সাহিদের ছেলে ফালান (১১), রাহাতের ছেলে ইয়ামিন (৯), ছামাদের ছেলে সিয়াম (১৯) ও সারোয়ারসহ অন্তত ৫ জন আহত হয়। তাদের মধ্যে ইয়াসিন ও ফালানকে কিশোরগঞ্জ এবং সিয়ামকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন