News71.com
 Bangladesh
 20 Sep 22, 09:53 AM
 645           
 0
 20 Sep 22, 09:53 AM

নারী ফুটবল দল হয়ে উঠেছে ক্রীড়া নৈপুণ্যের এক অনবদ্য প্রতীক।।কাদের

নারী ফুটবল দল হয়ে উঠেছে ক্রীড়া নৈপুণ্যের এক অনবদ্য প্রতীক।।কাদের

নিউজ ডেস্কঃ  ‘সাফ নারী চ্যাম্পিয়নশিপ’ ফুটবল টুর্নামেন্টে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (১৯ সেপ্টেম্বর) এক অভিনন্দন বার্তায় তিনি বাংলাদেশ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের নারী ফুটবল দলের সদস্যরা অক্লান্ত পরিশ্রম ও কঠোর অনুশীলনের মাধ্যমে ‘সাফ নারী চ্যাম্পিয়নশিপ’ ফুটবল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরবোজ্জ্বল ইতিহাস রচনা করেছে। দীর্ঘ প্রতীক্ষিত ও  কাঙ্ক্ষিত জয়ে তারা বাংলাদেশের ফুটবলকে অগ্রযাত্রার নতুন সোপানে সংযুক্ত করতে সক্ষম হয়েছে। সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী নারী ফুটবল দল হয়ে উঠেছে ক্রীড়া নৈপুণ্যের এক অনবদ্য প্রতীক। তাদের হার না মানা লড়াকু মানসিকতা নতুন প্রজন্মের মধ্যে অদম্য অনুপ্রেরণা সৃষ্টি করবে। তিনি বলেন, এই বিজয় আগামী প্রজন্মের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে, ফুটবলকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয়ে আবদ্ধ শক্তিশালী মানসিকতাসম্পন্ন খেলোয়াড় সৃষ্টিতে সহায়ক হবে। সাফ নারী চ্যাম্পিয়নশিপ-এর অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের উত্তরোত্তর সাফল্য ও অব্যাহত জয়যাত্রা প্রত্যাশা করি। ফুটবলসহ ক্রীড়াঙ্গনের সব ক্ষেত্রেই এগিয়ে যাক বাংলাদেশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন