News71.com
 Bangladesh
 20 Sep 22, 01:38 PM
 678           
 0
 20 Sep 22, 01:38 PM

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪৩ জন আটক।।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪৩ জন আটক।।

নিউজ ডেস্কঃ রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন বলেন, আসামিদের কাছ থেকে ১ হাজার ৬১৮ ইয়াবা, ১০৭ গ্রাম হিরোইন, ৪ কেজি ৯৪৬ গ্রাম গাঁজা, ২০ বোতল ফেনসিডিল, ২১ লিটার দেশিমদ ও ৫টি নেশা জাতীয় ইনজেকশন জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন