News71.com
 Bangladesh
 20 Sep 22, 10:09 PM
 211           
 0
 20 Sep 22, 10:09 PM

টেকনাফে ৪২ হাজার ইয়াবা উদ্ধার।।

টেকনাফে ৪২ হাজার ইয়াবা উদ্ধার।।

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকা থেকে ৪২ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ সেপ্টেম্বর) টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বাংলাদেশের জলসীমায় একটি কাঠের নৌকা থেকে প্লাস্টিকের বস্তা সমুদ্রে ফেলতে দেখা যায়। নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা নৌকাটিকে থামার সংকেত দেয়। নৌকাটি না থামিয়ে দ্রুত মিয়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায়। পরে ওই বস্তা থেকে ৪২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।  উদ্ধারকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন