News71.com
 Bangladesh
 20 Sep 22, 10:49 PM
 1305           
 0
 20 Sep 22, 10:49 PM

ওবায়দুল কাদেরের সামনেই দফায় দফায় হাতাহাতি।।

ওবায়দুল কাদেরের সামনেই দফায় দফায় হাতাহাতি।।
 নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতেই লালবাগ আওয়ামী লীগের সম্মেলনে দফায় দফায় হাতাহাতি হয়েছে। ফলে সম্মেলনের পুরো সময়ই বিশৃঙ্খল পরিস্থিতি ছিল।  মাইকে বারবার নির্দেশ দেওয়া হলেও থামেনি বিশৃঙ্খলা। বক্তব্য দিতে উঠে বিশৃঙ্খলা দেখে হুঁশিয়ারি উচ্চারণ করেন ওবায়দুল কাদের।তিনি বলেন, লাফালাফি, বাড়াবাড়ি করবেন না। নির্বাচনের ১৪ মাস বাকি অথচ শোডাউন দিয়ে শক্তি প্রদর্শন শুরু করেছেন। আপনারা কেউ সংসদ সদস্য (এমপি) হতে পারবেন না, নেতা হতে পারবেন না।  মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর লালবাগের নবাবগঞ্জ পার্কে লালবাগ থানা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ কথা বলেন। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্মেলন হওয়া নিয়ে শঙ্কা ছিল জানিয়ে বলেন, মির্জা আজম আমাকে বলেছেন, আজকে মিটিং হবে না। আমি ওই মাঠে যাব এবং বক্তব্য দেব। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে এসেছি, ক্যাম্পাসে যারা বিশৃঙ্খলা করবে, ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষতি করবে, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করবে, শেখ হাসিনা তাদের রেহাই দেবে না।  রাজধানীর জনগণের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আপনারা কষ্ট করছেন। এ কষ্ট আমাদের সৃষ্টি নয়। আজকে জীবনযাত্রার মান, আজকের টেনশন জ্বালানির দাম সারা বিশ্বে বেড়ে গেছে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ এ সংকটকে আরও প্রকট করেছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন