News71.com
 Bangladesh
 21 Sep 22, 11:38 AM
 203           
 0
 21 Sep 22, 11:38 AM

বাংলাদেশের শিশুরা বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠবে।।হাসিনা

বাংলাদেশের শিশুরা বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠবে।।হাসিনা

নিউজ ডেস্কঃ  নতুন পাঠ্যক্রম চালুসহ সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন, বাংলাদেশের শিশুরা বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠবে। সোমবার (২০ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সেক্রেটারি জেনারেলের ট্র্যান্সফরমিং এডুকেশন সামিটে দেওয়া ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা চাই আমাদের শিশুরা সত্যিকারের বিশ্বনাগরিক হিসেবে গড়ে উঠুক। আগামী বছর থেকে আমরা নতুন জাতীয় পাঠ্যক্রম চালু করছি। এটি চতুর্থ শিল্প বিপ্লবের জন্য আমাদের শিক্ষার্থীদের প্রস্তুত করবে। তিনি বলেন, নতুন পাঠ্যক্রম তাদের জলবায়ু সহনশীল হওয়ার বিষয়ে সচেতন করবেন। এটি তাদেরকে একটি উন্নত, জ্ঞান ভিত্তিক অর্থনীতিতে উন্নীত করতে আমাদের ভিশন ২০৪১ এর সত্যিকারের এজেন্টে পরিণত করবে। প্রধানমন্ত্রী বলেন, সরকার উচ্চ শিক্ষা ক্ষেত্রে গবেষণা এবং উন্নয়নকে গুরুত্ব দিচ্ছে। কারিগরি শিক্ষার জন্য আমাদের লক্ষ্য হলো আরও ভালো শিল্প সংযোগ তৈরি করা। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের শিশুদের এমন দক্ষতা থাকা উচিত যা তারা বিশ্বের যেকোনো স্থানে ব্যবহার করতে পারে। যোগ্যতার পারস্পরিক স্বীকৃতির জন্য আমাদের আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। মৌলিক এবং আজীবন শিক্ষার প্রবেশাধিকার উন্নত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন