News71.com
 Bangladesh
 21 Sep 22, 04:15 PM
 144           
 0
 21 Sep 22, 04:15 PM

সীমান্ত উত্তেজনায় আসছে ইয়াবা।।আটক তিন রোহিঙ্গা

সীমান্ত উত্তেজনায় আসছে ইয়াবা।।আটক তিন রোহিঙ্গা

 নিউজ ডেস্কঃ  সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও থেমে নেই মিয়ানমার থেকে ইয়াবাপাচার। কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এক লাখ ৪২ হাজার পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি ও কোস্টগার্ড। বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হোসাইন কবির জানান, মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভোরে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের তুলাতলী বেতবুনিয়া এলাকায় এ অভিযান চালিয়ে এক লাখ ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটক তিনজন হলেন- উখিয়া উপজেলার কুতুপালং নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১০-সি ব্লকের বাসিন্দা মো. আব্দুস সালামের ছেলে মো. আলী হোসেন (৩৪) এবং একই ক্যাম্পের এফ-১৪ ব্লকের মৃত মো. শহীদুল্লাহ’র ছেলে মো. ইউনুস (৩৭) ও ডি-৪ ব্লকের মো. হাসু মিয়ার ছেলে মো. হোসেন আহম্মেদ (২৫)। তিনি বলেন, ভোরে উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুলাতলী বেতবুনিয়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান পাচার হওয়ার গোপন খবর পেয়ে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার থেকে সন্দেহজনক পাঁচজন লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দেন। এ সময় তারা বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা চালায়। পরে বিজিবির সদস্যরা তাদের ধাওয়া দিয়ে তিনজনকে আটক করতে সক্ষম হলেও দুইজন পালিয়ে যান। এ সময় আটকদের হেফাজতে থাকা একটি বস্তার ভেতরে পাওয়া যায় আনুমানিক তিন কোটি টাকা মূল্যের এক লাখ ইয়াবা। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন