News71.com
 Bangladesh
 21 Sep 22, 04:20 PM
 202           
 0
 21 Sep 22, 04:20 PM

১০ কোটি টাকার সম্পদ উদ্ধার করলো জেলা প্রশাসন।।

১০ কোটি টাকার সম্পদ উদ্ধার করলো জেলা প্রশাসন।।

নিউজ ডেস্কঃ নগরের নাসিরাবাদ এলাকার ১০ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করেছে জেলা প্রশাসন। পরে সরকারি জমি দখল বুঝে নেন এবং সরকারি সম্পত্তি হিসেবে সাইন বোর্ড টাঙিয়ে দেন। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে পাঁচলাইশ থানাধীন পূর্ব নাছিরাবাদ মৌজার বিএস ১৬৮৮ ও ১৬৮৭ দাগে প্রায় ১৫ শতক জমি উদ্ধার করা হয়।  জানা গেছে, উদ্ধারকৃত সম্পত্তি অবাঙ্গালি নেছার আহমদের অজ্ঞাত পক্ষে বাংলাদেশ সরকারের নামে ৬২৯ নং খতিয়ানে সর্বশেষ বিএস জরিপ চূড়ান্ত আছে। সে জমি নিয়ে ভূমি আপিল বোর্ড মামলা নং- ৪-১৫৫/১৭ মূলে সরকার পক্ষে রায় হয়। রায়ের পরও ভূমি দস্যুচক্র ওই জায়গায় স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে অভিযান চালানো হয়।  অবৈধ নির্মাণ সামগ্রীগুলো সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। ২০ সেপ্টেম্বরের মধ্যে মালামাল সরিয়ে নিবেন বলে হুমায়ুন কবির নামের ওই ব্যক্তি অঙ্গিকার প্রদান করেন।  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, সরকারি জমিতে অবৈধ অনুপ্রবেশকারী যেই হউক না কেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন