News71.com
 Bangladesh
 21 Sep 22, 04:22 PM
 163           
 0
 21 Sep 22, 04:22 PM

নিষেধাজ্ঞার সময়ে জেলেদের খাদ্য ও আর্থিক সহায়তার সুপারিশ।।

নিষেধাজ্ঞার সময়ে জেলেদের খাদ্য ও আর্থিক সহায়তার সুপারিশ।।

নিউজ ডেস্কঃ  জেলেদের নির্ভুল তালিকা তৈরি, পরিচয়পত্র দেওয়া এবং মাছ ধরার নিষিদ্ধ সময়ে তাদের খাদ্য সহায়তার সঙ্গে আর্থিক সহায়তা দেওয়ার সুপারিশ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন। একই সঙ্গে রেশনিংয়ের পরিমাণ বাড়ানোরও সুপারিশ করেছে তারা। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ‘জেলে কার্ড পাওয়া বিষয়ে মাঠ পর্যায়ের বাস্তবতা ও কিছু সুপারিশ’ শীর্ষক আলোচনায় বক্তারা এ সুপারিশ প্রদান করেন তারা। আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন মানুষের জন্য ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শেখ গিয়াসউদ্দিন আহমেদ। তিনি বলেন, জেলেরা বাস করে এমন এলাকার মোট ৮ হাজার ৬৪৪ পরিবারের ওপর জরিপ চালিয়েছেন আমরা। এসব পরিবারে মোট সদস্য ৪২ হাজার ৮৯৬ জন। এরমধ্যে, ৯৯ শতাংশ পরিবারই শুধুমাত্র মাছ ধরার ওপর নির্ভরশীল। মোট ২২০ জন কিশোর জেলে পেশায় নিয়োজিত। অথচ এই পেশাকে এখনো রাষ্ট্রীয়ভাবে শিশু শ্রম বা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়নি। দেখা গেছে, জরিপকৃত জেলেদের মধ্যে মাত্র ৪২ শতাংশ কার্ডধারী। ২০২০ সালে তালিকা হালনাগাদ করার সময় অনেকে সাগরে মাছ ধরার কাজে নিয়োজিত থাকায় তাদের নাম তালিকাভুক্ত করা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন