News71.com
 Bangladesh
 21 Sep 22, 04:23 PM
 188           
 0
 21 Sep 22, 04:23 PM

মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে রোহিঙ্গাসহ আটক ২২।।

মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে রোহিঙ্গাসহ আটক ২২।।

নিউজ ডেস্কঃ মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফে একটি বসতঘর থেকে ১৫জন বাংলাদেশি ও সাতজন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকসহ ২২ জনকে আটক করেছে বিজিবি ও পুলিশ।  মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার মৃত নাজির হোসেনের ছেলে জামাল হোসেনের বসতঘর থেকে একশিশু, একনারী ও ২০পুরুষসহ ২২জনকে আটক করা হয়েছে।  এ তথ্যাটি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।  তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে টেকনাফ ব্যাটালিয়ানের টেকনাফ সদর চৌকির গোয়েন্দা মাঠকর্মীর তথ্যের ভিত্তিতে, টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার মৃত নাজির হোসেনের ছেলে জামাল হোসেনের বসতঘর  থেকে ১৫জন বাংলাদেশি এবং ৭জন রোহিঙ্গা নাগরিকসহ ২২জনকে আটক করা হয়। আটক লোকজনের সঙ্গে কথা বলে জানা যায় তাদের মালয়েশিয়া পাঠানোর জন্য জড়ো করা হয়েছিল। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন