News71.com
 Bangladesh
 21 Sep 22, 04:24 PM
 218           
 0
 21 Sep 22, 04:24 PM

ঢাকায় মাদকবিরোধী অভিযানে ৫০ জন আটক।।

ঢাকায় মাদকবিরোধী অভিযানে ৫০ জন আটক।।

নিউজ ডেস্কঃ  রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৫০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন বলেন, আসামিদের কাছ থেকে ১৩ হাজার ৯৩৫ ইয়াবা, ৮.৫ গ্রাম হিরোইন, ৪৩ কেজি ৫৬৫ গ্রাম গাঁজা, ২ বোতল ফেনসিডিল ও ২০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন