News71.com
 Bangladesh
 21 Sep 22, 09:43 PM
 197           
 0
 21 Sep 22, 09:43 PM

জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার।।আসম রব

জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার।।আসম রব

নিউজ ডেস্কঃ  জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ.স.ম আবদুর রব বলেছেন, বিরোধী দলের কর্মসূচিতে হামলা করছে সরকার। তারা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা সমাজের সবার সঙ্গে মতবিনিময় করব। বলা হচ্ছে নির্দেশ ছাড়া হামলা করা যাবে না। তাহলে আগের হামলাগুলো নির্দেশ দিয়ে হয়েছে। পালাবার রাস্তা পাবেন না। যাদের আত্মীয়-স্বজনকে মেরেছেন তারা ধরবে। আমরা বলে দেব ধরার জন্য। বুধবার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে গণতন্ত্র মঞ্চের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সাবেক এই মন্ত্রী বলেন, বাংলাদেশের গণতন্ত্র জনগণের নয়। এখনকার গণতন্ত্র রাজনৈতিক দলের গণতন্ত্র। ৯৬% মানুষ রাজনীতি করে না। তারা শ্রম ও পেশাজীবি। আমরা এসব মানুষের মতামত নিতে এবং তাদের প্রত্যক্ষ অংশগ্রহণ চাই। আমরা বিভিন্ন পেশাজীবিদের কথা বলে কমিশন গঠন করব। আমরা কারও ওপর কিছু চাপিয়ে দেব না। বাংলাদেশে রাজনৈতিক অবস্থা অত্যন্ত ভয়াবহ। সবাইকে যেতে হবে। যারা নির্যাতিত তাদেরকে মামলা দেওয়া হয়েছে। এই রাষ্ট্র আর রাষ্ট্র নেই। এই রাষ্ট্র জনগণর রাষ্ট্র নয়। এই রাষ্ট্রের জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি। সাবেক এই ছাত্র নেতা বলেন, কোটি কোটি টাকা খরচ করে ইভিএম কিনছেন ডলার সংকটের সময়ে। নির্বাচন না হলে এই ইভিএম দিয়ে কী হবে? এই ডলারের টাকা কে দিবে? এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে তো নির্বাচন হবে না। জনগণ এই নির্বাচন মেনে নেবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন