News71.com
 Bangladesh
 21 Sep 22, 09:57 PM
 665           
 0
 21 Sep 22, 09:57 PM

মুন্সিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ।।ফেরিঘাট এলাকা রণক্ষেত্র

মুন্সিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ।।ফেরিঘাট এলাকা রণক্ষেত্র

নিউজ ডেস্কঃ মুন্সিগঞ্জ সদর উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে মুক্তারপুরের পুরোনো ফেরিঘাট এলাকা। বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। সাড়ে ৪টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে। সংঘর্ষে দুইপক্ষের অনেকেই আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা জানান, বিকেলে ওই ফেরিঘাট এলাকায় বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। কর্মসূচি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এগোতে গেলে বিএনপির নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া শুরু করে বিএনপির নেতাকর্মীরা। পুলিশও রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ছে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি ইট-পাটকেলের আঘাতে আহত হয়েছেন দু’জন সংবাদকর্মী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন