
নিউজ ডেস্কঃ জাতিসংঘ সদর দপ্তরে পদ্মা সেতু নিয়ে আয়োজিত আলোক চিত্র প্রদর্শনী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সদর দপ্তরের লেভেল ওয়ানের কার্ভড ওয়ালে পদ্মা সেতু নিয়ে এ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের জানান, বুধবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত এ চিত্র প্রদর্শনী পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। শাখাওয়াত মুন জানান, পদ্মা সেতু নিয়ে এ আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শনের সময় ইকোসকের প্রেসিডেন্ট জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) প্রেসিডেন্ট লাচেজারা স্টোভাসহ বেশ কয়েকজন বিদেশী অতিথি উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব বলেন, পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশী অতিথিদের বলেন, আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করি। পদ্মা সেতু নির্মাণ আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। দুর্নীতির অভিযোগ এনে বিশ্বব্যাংক দোষারোপের চেষ্টা করেছিল। পরিবর্তীতে প্রমাণ হয়েছে সেখানে কোন দুর্নীতি হয়নি।