News71.com
 Bangladesh
 22 Sep 22, 01:26 PM
 180           
 0
 22 Sep 22, 01:26 PM

ধর্ম দুর্বৃত্তদের জবাব দেওয়ার হাতিয়ার হতে পারে সার্কাস।।মুক্তিযুদ্ধ মন্ত্রী

ধর্ম দুর্বৃত্তদের জবাব দেওয়ার হাতিয়ার হতে পারে সার্কাস।।মুক্তিযুদ্ধ মন্ত্রী

নিউজ ডেস্কঃ সৃজনশীল কর্মের মাধ্যমে ধর্মের অপব্যবহারকারী ও দুর্বৃত্তদের প্রতিরোধ করতে সংস্কৃতিকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মন্ত্রী বুধবার রাতে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সরকারি অনুদানে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘দ্য লক্ষণ দাস সার্কাস’ এর প্রিমিয়ার শো উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। মোজাম্মেল হক বলেন, সরকার বিরোধী পাকিস্তানপ্রেমী মৌলবাদীরা পাকিস্তান আমলে ধর্ম গেল গেল বলে বেড়াতো, সে গোষ্ঠীর একটি অংশ এখনো সক্রিয় রয়ে গেছে। তাদের জবাব দেওয়ার অন্যতম মোক্ষম হাতিয়ার হতে পারে সার্কাস, নাটক, চলচ্চিত্রসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন