News71.com
 Bangladesh
 22 Sep 22, 01:33 PM
 185           
 0
 22 Sep 22, 01:33 PM

এলোপাতাড়ি কুপিয়ে রোহিঙ্গা যুবককে হত্যা।।

এলোপাতাড়ি কুপিয়ে রোহিঙ্গা যুবককে হত্যা।।

নিউজ ডেস্কঃ আবারও রোহিঙ্গা ক্যাম্পে রাতের আঁধারে এরশাদ (২২) নামে এক রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ভোরে উখিয়ার কুতুপালং ক্যাম্প-৪ এক্সটেনশনে এ হত্যাকাণ্ড ঘটে। উখিয়া থানার পরিদর্শক শেখ মোহাম্মদ আলী জানান, ক্যাম্প-৪ এক্সটেনশনে এরশাদ নামে এক রোহিঙ্গা যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। ঘটনাটি ভোর সাড়ে ৩টার দিকে ঘটলেও এপিবিএনের মাধ্যমে খবর পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে বুধবার (২১ সেপ্টেম্বর) একই সময়ে উখিয়ার ময়নারঘোনা ক্যাম্প-১৮ তে জাফর নামে এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবককে গুলি করে এবং কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তার পরিবারের অভিযোগ, কথিত সন্ত্রাসী সংগঠনকে সহযোগিতা না করায় স্বেচ্ছাসেবক মোহাম্মদ জাফরকে নির্মমভাবে খুন করা হয়েছে।  গত ৩ মাসে ক্যাম্পে পাহারা দেয়া ৩ স্বেচ্ছাসেবক ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ২ নেতাকে একই কায়দায় হত্যা করেছে দুষ্কৃতকারীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন