News71.com
 Bangladesh
 22 Sep 22, 01:36 PM
 158           
 0
 22 Sep 22, 01:36 PM

মিরপুরে রিকশা চালকদের রাস্তা অবরোধ।।

মিরপুরে রিকশা চালকদের রাস্তা অবরোধ।।

নিউজ ডেস্কঃ প্রতিবন্ধীদের মোটর চালিত রিকশা চালাতে দেওয়ার দাবিতে মিরপুরে রাস্তা অবরোধ করে রেখেছে রিকশাচালকরা। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর ১০ নম্বর গোল চত্বরে রাস্তা অবরোধ করে রাখেন তারা। রিকশাচালক রবি তালুকদার বলেন, প্রতিবন্ধীদের মোটর চালিত অটোরিকশা রাস্তায় উঠলে পুলিশ আটকে দেয়। সকাল সাড়ে দশটার দিকে আমার রিকশা আটকে পুলিশ মারধর করে। আরও ৩ রিকশা আটকে ৩ হাজার টাকা নিয়েছে।  মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দেবদাস বলেন, মিরপুর ১০ নম্বর গোল চত্বরে মোটর চালিত রিকশা না ধরার দাবিতে আন্দোলন করছে তারা। এক ঘণ্টা যাবত রাস্তা অবরোধ করে রেখেছে রিকশা চালকরা। তবে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন