News71.com
 Bangladesh
 22 Sep 22, 01:37 PM
 177           
 0
 22 Sep 22, 01:37 PM

কালনা মধুমতী সেতুর উদ্বোধন অক্টোবরে।। সেতুমন্ত্রী

কালনা মধুমতী সেতুর উদ্বোধন অক্টোবরে।। সেতুমন্ত্রী

নিউজ ডেস্কঃ আগামী মাসের যেকোনো দিন কালনা মধুমতী সেতুর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সেতুর উদ্বোধনের দিনক্ষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলেই  জানিয়ে দেবেন, ইতোমধ্যেই সেতুর সামারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে এবং তিনি সই করেছেন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ নড়াইল জেলার কালনা এলাকায় মধুমতী নদীর ওপর নির্মিত মধুমতী সেতু পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান। এ সময় সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই  এই সেতুর নামকরণ করা হয়েছে মধুমতী সেতু। ৬৯০ মিটার দীর্ঘ এই সেতুর নির্মাণে ব্যয় হয়েছে  ৯৫৯ কোটি ৮৫ লাখ টাকা। মধুমতী সেতু হচ্ছে পদ্মার মিসিং লেন উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, পদ্মাসেতুর সুবিধা পেতে হলে মধুমতী সেতু নির্মাণ করতেই হতো। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পানি ঘোলা করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছে বিএনপি। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন