News71.com
 Bangladesh
 23 Sep 22, 10:27 AM
 713           
 0
 23 Sep 22, 10:27 AM

জামালগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ ৩ ।।

জামালগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ ৩ ।।

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার গোলকপুরের মান্নানঘাট এলাকায় বাল্কহেডের ধাক্কায় একটি নৌকা ডুবে গেছে। এতে নৌকায় থাকা তিনজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে এ দুর্ঘনা ঘটে।  নিখোঁজ ব্যক্তিরা হলেন জামালগঞ্জের নজাতপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে তুলা মিয়া, কুকড়াপশী গ্রামের কামাল মিয়ার ছেলে এনামুল ও মুরাদপুর গ্রামের হারুনুর রশিদ ছেলে হেলাল। এদিকে বাল্কহেডে থাকা চারজনকে আটক করেছে পুলিশ।  সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবু সাঈদ সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন