News71.com
 Bangladesh
 23 Sep 22, 10:33 AM
 673           
 0
 23 Sep 22, 10:33 AM

বিএনপি একটি খুনির দল।। শাজাহান খান

বিএনপি একটি খুনির দল।। শাজাহান খান

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, জেনারেল জিয়া বঙ্গবন্ধুর হত্যাকারীদের মদত দিয়েছেন। বিএনপি একটি খুনির দল। বঙ্গবন্ধুর খুনিদের নিয়ে জিয়া বিএনপি তৈরী করেছেন। সেই বিএনপির কাছে দেশ নিরাপদ নয়। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শাজাহান খান এমপি বলেন, বিএনপি ক্ষমতার বা ক্ষমতার বাহিরে যে অবস্থাতেই থাকুক না কেন, তারা মূলত হত্যার রাজনীতি করে। বঙ্গবন্ধু আমাদের অর্থনীতি মুক্তি দিতে পারে নাই। শেখ হাসিনা আমাদের অর্থনীতিকে মুক্তি দিয়েছেন। এ দেশের মানুষ শেখ হাসিনার বিকল্প কাউকে রাষ্ট্রীয় ক্ষমতায় চিন্তা করে না। বিদ্যুৎতের খুটি চোর তারেক জিয়া ও তার মা খালেদা জিয়ার ডাকে দেশের মানুষ সাড়া দেবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন