News71.com
 Bangladesh
 23 Sep 22, 10:34 AM
 826           
 0
 23 Sep 22, 10:34 AM

চার বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে।।

চার বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে।।

নিউজ ডেস্কঃ  দেশের চারটি বিভাগের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আভাস রয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, পূর্ব-মধ্য প্রদেশে অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত আছে। এর একটি বর্ধিত অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। এ অবস্থায় আগামী শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ সৃষ্টিপাত হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন