News71.com
 Bangladesh
 23 Sep 22, 10:37 AM
 1065           
 0
 23 Sep 22, 10:37 AM

চাঁদপুরে গুদাম থেকে ১৬০০ লিটার চোরাই ডিজেল জব্দ।।

চাঁদপুরে গুদাম থেকে ১৬০০ লিটার চোরাই ডিজেল জব্দ।।

নিউজ ডেস্কঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দশআনি লঞ্চঘাট এলাকায় গুদাম থেকে ১৬শ লিটার চোরাই ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে দশআনি লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি গুদাম থেকে আনুমানিক ১৬শ লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়। সে সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীকালে মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যার উপস্থিতিতে জব্দ চোরাই ডিজেল মোহনপুর নৌপুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয় বলে জানান কমান্ডার খন্দকার মুনিফ তকি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন