News71.com
 Bangladesh
 24 Sep 22, 10:24 AM
 908           
 0
 24 Sep 22, 10:24 AM

মাইজদীতে বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক।।

মাইজদীতে বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক।।

নিউজ ডেস্কঃ নোয়াখালীর জেলা শহর মাইজদীতে বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী আটক কিশোর গ্যাং সদস্যদের নাম ঠিকানা জানাতে পারেনি।শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত নোয়াখালী পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান শুক্রবার সন্ধ্যার পর থেকে নোয়াখালী জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করা হয়। আটক কিশোর গ্যাংয়ের সদস্যদের ব্যাপারে যাচাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং যারা অপরাধের সঙ্গে সম্পৃক্ত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন