News71.com
 Bangladesh
 24 Sep 22, 11:46 PM
 1248           
 0
 24 Sep 22, 11:46 PM

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের মালামালসহ ৬ ডাকাত আটক।।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের মালামালসহ ৬ ডাকাত আটক।।
নিউজ ডেস্কঃ  বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র (বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) থেকে চুরি হওয়া লোহার পাইপসহ ৬ ডাকাতকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে খুলনার বটিয়াঘাটা উপজেলার মেসার্স রিমন ট্রেডার্স নামে একটি রাইস মিলের পাশে ইঞ্জিন চালিত নৌকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে ১ হাজার ২২০ কেজি লোহার পাইপ, একটি ইঞ্জিন চালিত নৌকা, ৯টি মুঠোফোন ও পালিয়ে যাওয়া এক ব্যক্তির মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতরা হলেন- মো. কবির শেখ (৪২), মো. বাবু শেখ (২৬), মো. জাবের শেখ (২৫), মো. মহসিন গাজী (২৪) ও মো. মিকাইল শেখ (২২) ও আবু হুরাইরা মোল্লা (২৪)।আটককৃতদের বাড়ি খুলনার দাকোপ ও বাগেরহাটের রামপাল উপজেলায়। এদিকে একই দিন ভোরে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র (বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) থেকে চুরি হওয়া ৪৩টি জিআই পাইপ জব্দ করেছে আনসার ব্যাটালিয়নের সদস্যরা। শনিবার ভোরে বিদ্যুৎ কেন্দ্রের ৩ নং পোস্টের কাঁটাতারের বাইরের জঙ্গলের মধ্যে পাচারের উদ্দেশ্যে এসব পাইপ জড়ো করেছিল দুর্বৃত্তরা। জব্দকৃত পাইপের আনুমানিক বাজার মূল্য প্রায় দুই লাখ ১৫ হাজার টাকা।৩ আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক চন্দন দেবনাথ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ৪৩টি জিআই পাইপ জব্দ করা হয়েছে। তবে এসম কাউকে আটক করা সম্ভব হয়নি।
 
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন