News71.com
 Bangladesh
 24 Sep 22, 11:48 PM
 1204           
 0
 24 Sep 22, 11:48 PM

পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বাঙালি জাতীয়তাবাদকে জাগ্রত করে।।আ জ ম নাছির 

পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বাঙালি জাতীয়তাবাদকে জাগ্রত করে।।আ জ ম নাছির 

নিউজ ডেস্কঃ  মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, চিরায়ত কাল ধরে এই ভূখণ্ডে হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান পরস্পর সহাবস্থান করে আসছে। একজনের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠানে আমরা সবাই অংশগ্রহণ করি। এই ভ্রাতৃত্ববোধ আমাদের বাঙালি    জাতীয়তাবাদকে চিরকাল জাগরূক রেখেছে।  শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে  নগরীর জামালখানে কাউন্সিলর শৈবাল দাশ সুমনের ব্যক্তিগত উদ্যোগে ৫ শতাধিক মানুষের মধ্যে শারদীয় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।  এসময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম চৌধুরী বাবুল, সহ সভাপতি হাজী সাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, মৃদুল দাশ, আহসান উল্লাহ খোকন, ইকবাল আহমদ ইমু, জাহাঙ্গীর মোস্তফা, বাবুল দেব রায়, সুমন  দেবনাথ, ওয়াহিদুল আলম শিমুল, শ্বাশত চৌধুরী লিটু, অ্যাডভোকেট টিপু শীল জয়দেব, লিটন শীল, মিনহাজ উদ্দিন, শৈবাল দাশ, রত্নেশ্বর দাশ জিতু, সুষ্ময় দাশ প্রমুখ। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন