নিউজ ডেস্কঃ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, চীন আমাদের উন্নয়ন সহযোগী ও বিশ্বস্ত বন্ধু। সেজন্য আমরা বিশ্বাস এক চীন নীতিতে বিশ্বাসী। শনিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীতে চীনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকাস্থ চীনা দূতাবাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।তিনি বলেন, চীনের সঙ্গে আমাদের ঐতিহাসিক বন্ধুত্ব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুই বার চীন সফর করেছেন। তিনি দেশে ফিরে এসে বইও লিখেছেন। সেটি হলো—‘আমার দেখা নয়া চীন’। পরিকল্পনামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনা প্রেসিডেন্ট শি জিন পিং পারস্পরিকভাবে দুই দেশ সফর বিনিময় করেছেন। চীন করোনাকালে আমাদের টিকা সহায়তা দিয়েছে। কর্ণফুলীসহ দেশের অনেক বড় প্রকল্পে চীন সহায়তা দিয়েছে। রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা প্রত্যাশা করেন এম এ মান্নান।
09:05 AM