নিউজ ডেস্কঃ দলীয়করণের কারণে এক শ্রেণির মানুষ আইনের ঊর্ধ্বে অবস্থান করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টির সাবেক মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, দেশে এমন একটি সংস্কৃতি সৃষ্টি হচ্ছে যেখানে সৎ, নিষ্ঠাবান ও মেধাবীরা বিভিন্নভাবে ঘৃণিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। তারা কোনো ভাবে সমাজে টিকে থাকতে পারছেন না। আর যারা বিভিন্নভাবে দুর্নীতি, অনিয়ম করেছে, যাদের কোনো দেশপ্রেমিক নেই, তাদেরই উত্থান ঘটছে। তারাই সব জায়গায় সম্মানিত হচ্ছে। ফলে দেশে সুশাসনের অভাব দেখা দিয়েছে। দলীয়করণের কারণে এক শ্রেণির মানুষ আইনের ঊর্ধ্বে অবস্থান করছে। তিনি আরও বলেন, ‘দেশের মালিক সাধারণ জনগণ। সরকারকে নির্বাচিত করার অধিকার যেমন জনগণের আছে, তেমনি সরকারের বিরুদ্ধে সমালোচনা করার অধিকারও তাদের আছে। মানুষকে কথা বলার অধিকার দিতে হবে। দেশের মালিক হিসেবে দেশের মানুষের যে কোনো পরামর্শ দেওয়ার অধিকার রয়েছে।
09:42 AM