News71.com
 Bangladesh
 25 Sep 22, 10:12 PM
 1350           
 0
 25 Sep 22, 10:12 PM

নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু।।২০ হাজার করে টাকা পাবে প্রত্যেকের পরিবার

নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু।।২০ হাজার করে টাকা পাবে প্রত্যেকের পরিবার

নিউজ ডেস্কঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় করোতোয়া নদীতে নৌকাডুবিতে মৃত ২৪ জনের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে।  রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে ঘটনাস্থল থেকে এ ঘোষণা দেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সলেমান আলী।এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের মাড়েয়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  বোদা থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত জানান, এ পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিনটি শিশু, ১১ জন নারী ও দুজন পুরুষ রয়েছেন। এছাড়া আরও আটজন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। তাদের মধ্যে পাঁচটি শিশু, এক নারী ও দুজন পুরুষ রয়েছেন। এসআই শওকত আরও জানান, এখনো অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তিনি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন