
নিউজ ডেস্কঃগণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, জনগণের ভোটাধিকার হরণকারী এই ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী সরকার ক্ষমতা হারানোর ভয়ে দেশব্যাপী বিরোধী রাজনৈতিক দলের ওপরে বেপরোয়াভাবে হত্যা, দমন-পীড়ন ও হামলা-মামলা করছে। এইসব হত্যা, হামলা-মামলা ও দমন-পীড়ন করে শেষ রক্ষা হবে না বলে তারা মন্তব্য করেন। রোববার (২৫ সেপ্টেম্বর) গণতন্ত্র মঞ্চের এক সভা গণসংহতি আন্দোলন কার্যালয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, গণধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, জেএসডির কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদ সদস্য আকবর খান ও নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার। সভায় আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, জেএসডির কেন্দ্রীয় নেতা কামাল উদ্দীন পাটোয়ারী, রাষ্ট্র সংস্কার আন্দালনের কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবির হাসান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনসার আলী দুলাল, ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় নেতা মহিবুল্লাহ বাহার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রচার সমন্বয়ক হাসিব উদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভুইয়া, জুলহাসনাইন বাবু প্রমুখ।